ওমানের ধোফার অঞ্চলে মিরবাতের নীল জলের নিচে যখন নিঃশ্বাস হারাতে বসেছিল এই শিশু, তখনই সময়ের সাথে পাল্লা দিয়ে শুরু হয় এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। শেষমেশ কোস্ট গার্ড সদস্যের দুর্দান্ত উপস্থিত বুদ্ধি এবং সাহসী পদক্ষেপে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে শিশুটি — এক অপূর্ব মানবিকতার দৃষ্টান্ত তৈরি হয় ধোফারের উপকূলে।
রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানায়, ধোফারের মিরবাত উপকূলে সমুদ্রে ডুবে যাওয়া ওই শিশুটিকে উদ্ধার করেন কোস্ট গার্ডের সামুদ্রিক উদ্ধার দলের এক সদস্য। এ অভিযানে তাকে সহায়তা করেন দু’জন সচেতন ও সাহসী নাগরিক। উদ্ধারের পর শিশুটি ছিল সম্পূর্ণ অচেতন।
সঙ্গে সঙ্গেই শুরু হয় CPR — একটানা ২৫ মিনিট ধরে জীবন ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা। অবশেষে, সকল চেষ্টা সফল হয়। জ্ঞান ফিরে আসে শিশুটির, আবার ফিরে আসে তার নিঃশ্বাসের শব্দ।
আরও
এরপর দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা এখন স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।












