সর্বশেষ

ওমানে বাঙালি অধ্যুষিত এলাকায় ব্যাপক অভিযান

Massive raids in bengali dominated areas in omanProbashir city Popup 19 03

ওমানের বারকা বাজারে অভিযান চালিয়ে অন্তত ১৫ জন প্রবাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাংলাদেশি অধ্যুষিত এই স্পটে অভিযান পরিচালিত হয়। বিষয়টি প্রবাস টাইমকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি

সাম্প্রতিক সময়ে শ্রম বাজারের অনিয়ম রুখতে নানামুখী উদ্যোগ নিয়েছে ওমান সরকার। নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এরপরেও যারা সুযোগ কাজে লাগাচ্ছেন না তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত ওমানে কোনোপ্রকার জরিমানা ছাড়াই ভিসা নবায়নের সুযোগ থাকছে। এই সময়ের মধ্যে যারা ওমান ছাড়তে ইচ্ছুক তারাও এই সুবিধা ভোগ করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03