সর্বশেষ

ওমানে বৃষ্টির জন্য চরম হাহাকার

Extreme outcry over rain in omanCity ads Investment (1)

বৃষ্টির জন্য তীব্র হাহাকারের মধ্যেই ওমানের আবহাওয়া দপ্তরের খবর, দেশের তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই দাবদাহে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। ফলে খরা কাটিয়ে বৃষ্টির আশায় তৃতীয় সপ্তাহের মত শুক্র ও শনিবার ইস্তিসকার নামাজ আদায় করেছেন দেশটির একাধিক অঞ্চলের বাসিন্দারা।

ওয়াদি আল মাওয়াল, সিব, কুরিয়াতের নামাজে শতাধিক মুসল্লি অংশ নিয়েছেন। এসময় প্রার্থনায় তারা আল্লাহর কাছে অব্যাহত তাপপ্রবাহ, অসহনীয় গরম এবং পানির অভাব থেকে মুক্তির ফরিয়াদ জানান।

গেলো সপ্তাহেও ওমানের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টির আশায় বিশেষ ইস্তিসকা নামাজ আদায় করা হয়। আল আমরাত, সামাইল, নিজুয়া, নাখল, ইব্রিসহ বেশ কয়েকটি অঞ্চলে নারী-পুরুষ ও শিশুরা একত্রিত হয়ে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ বা ‘বৃষ্টি কামনায় নামাজ’ হিসেবেও পরিচিত।

গত ২৪ ঘণ্টাতেও ওমানের তাপমাত্রা ছিলো প্রায় ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সোহারে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফাহুদ এবং সুরের তাপমাত্রাও ছিলো ৪৪ ডিগ্রির উপরে। এ ছাড়া বাউশার, সামাইল, ইব্রি, সিবসহ আরও কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup