সর্বশেষ

ভারত-পাকিস্তানকে সংলাপে বসার পরামর্শ ওমানের

Oman advises india, pakistan to engage in dialogueWeb Popup (3)

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওমান। বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধান করতে আহ্বান জানিয়েছে দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোন আলাপে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আল বুসাইদি এই আহ্বান জানান।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’

এদিকে পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। এক নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup