সর্বশেষ

ওমানের চিকিৎসাখাতে ঐতিহাসিক সাফল্য

Historic success in oman's medical sectorCity ads Investment (1)

ওমানের চিকিৎসাখাতে এক নতুন যুগের সূচনা হয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হলো হৃদযন্ত্র প্রতিস্থাপন বা হার্ট ট্রান্সপ্লান্ট। রয়্যাল হাসপাতালের ন্যাশনাল হার্ট সেন্টারে এই জটিল অস্ত্রোপচারটি পরিচালনা করেন সম্পূর্ণ ওমানি চিকিৎসকদের একটি দক্ষ দল।

চিকিৎসা মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিল রোগে ভুগছিলেন এমন এক ওমানি রোগীর দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয় নতুন হৃদযন্ত্র। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অপারেশনটি চিকিৎসা মান ও নৈতিকতার সর্বোচ্চ আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে।

অস্ত্রোপচারটি নেতৃত্ব ও তদারকি করেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী ও খ্যাতিমান হার্ট সার্জন ড. হিলাল বিন আলী আল সাবতি। তিনি নিজেও অপারেশন থিয়েটারে অংশগ্রহণ করেন। মন্ত্রী বলেন, এই সাফল্য ওমানের স্বাস্থ্যখাতে অগ্রগতির শক্তিশালী প্রমাণ। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, ওমানি চিকিৎসা ব্যবস্থা এবং এ দেশের ডাক্তাররা অত্যন্ত যোগ্যতাসম্পন্ন।

রয়্যাল হাসপাতালের পরামর্শক কার্ডিয়াক সার্জন ড. কাসিম বিন সালেহ আল আবরি জানান, ‘এবারই প্রথমবারের মতো হার্ট ট্রান্সপ্লান্ট পুরোপুরি ওমানি চিকিৎসকদের হাতে সম্পন্ন হয়েছে। এটি বহু বছর ধরে চলা প্রশিক্ষণ, প্রস্তুতি ও পরিকল্পনার বাস্তব রূপ।’ এই ঐতিহাসিক ঘটনা ওমানের চিকিৎসা খাতকে শুধু দেশীয়ভাবেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03