সর্বশেষ

ওমান সুলতানের সঙ্গে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

British foreign secretary meets with sultan of omanProbashir city Popup 19 03

গাজা ইস্যু এবং ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ। রোববার রাজধানী মাস্কাটের আল বারাকাহ প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

680dfb863742c 800x533

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে যুক্তরাজ্য ও ওমানের মধ্যেকার ঐতিহাসিক ও কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি গাজা যুদ্ধ পরিস্থিতি-সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সুলতান ছাড়াও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর আল-বুসাইদি, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের স্থায়ী আন্ডারসেক্রেটারি স্যার অলিভার রবিন্স এবং ওমানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত লিয়ান সন্ডার্স উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ওমান সুলতানের মতামত মনযোগ সহকারে শোনেন। একইসঙ্গে তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বৃহত্তর আঞ্চলিক শান্তি অর্জনের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের আগ্রহের কথা ব্যক্ত করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03