সর্বশেষ

ওমানে মসজিদ থেকে চুরি করার অভিযোগ, একাধিক প্রবাসী গ্রেপ্তার

মক্কায় প্রতারণার অভিযোগে ১০ প্রবাসী গ্রেপ্তারProbashir city Popup 19 03

ওমানে নির্মাণাধীন মসজিদ থেকে বৈদ্যুতিক তার ও ক্যাবল চুরির দায়ে তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মাস্কাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

একইদিন দুটি গাড়ি চুরির অপরাধে আরও চারজনকে গ্রেপ্তার করেছে উত্তর আল বাতিনাহ পুলিশ কমান্ড। এই প্রবাসীদের মধ্যে বাংলাদেশি আছে কিনা তা জানা যায়নি। যদিও ওমানে ক্যাবল চুরির সাথে জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক।

২০২৩ সালের শেষের দিকে পুলিশের কড়া নজরদারির কারণে চুরির ঘটনা কিছুটা কমলেও ফের রাজধানী মাস্কাটের বিভিন্ন অঞ্চলে ক্যাবল চুরির খবর পাওয়া যাচ্ছে। ওমানের পিডিও এরিয়াতে এই ক্যাবল চুরির ঘটনা বেশি ঘটে।

তামরিদ, হাইমা, মারমুল এবং শিল্পাঞ্চল গুলোতে এধরনের চুরি বেশি হয়। এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত একরাতের ক্যাবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন।

চুরি করা ক্যাবল পোড়ানোর জন্য রয়েছে আলাদা চুলা, যেখানে একসাথে কয়েক টন পর্যন্ত ক্যাবল পোড়ানো হয়। ২ থেকে ৩ ঘন্টা পুড়িয়ে ক্যাবলের প্ল্যাস্টিক এবং তামা আলাদা করে তামাগুলো চড়া দামে বিক্রি করে চোরচক্র।

যদিও এর সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন, আগে বেশ জমজমাট থাকলেও পুলিশের বাড়তি নজরদারির কারণে এখন এই ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03