সর্বশেষ

ওমানে মাদক ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার বহু প্রবাসী

ওমানে মাদক ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার বহু প্রবাসীProbashir city Popup 19 03

ওমানে সম্প্রতি বিভিন্ন অপরাধের অভিযোগে বেশ কয়েকজন প্রবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ওমানে প্রবেশ, মাদক পাচার এবং জালিয়াতির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুসান্দাম প্রদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বেশ কয়েকজন প্রবাসীকে আটক করেছে ওমানের আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে, রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে যে বিমানবন্দর কাস্টমসের সহায়তায় ৭ কেজি গাঁজাসহ এক প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও, মোবাইল ফোনে ব্যাংকিং স্ক্যাম বা জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তিরা গ্রাহকদের ব্যাংক কার্ডের মেয়াদ বাড়ানোর কথা বলে প্রতারণার মাধ্যমে অনেকের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ব্যাপক অনুসন্ধানের পর তাদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, পুলিশ এবং সেন্ট্রাল ব্যাংক অফ ওমান আবারও প্রবাসী ও নাগরিকদের ব্যাংকিং লেনদেন সংক্রান্ত প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে।

তারা কোনো প্রকার ব্যক্তিগত তথ্য শেয়ার না করার এবং কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করার আগে তা যাচাই করার পরামর্শ দিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, গোপনীয় তথ্য শেয়ার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এসব তথ্য ব্যবহার করে প্রতারকরা সহজেই যে কারও ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03