সর্বশেষ

কর্মী ভিসা চালু নিয়ে ওমানের মন্ত্রীর সাথে আলোচনা

ওমানCity ads Investment (1)

ওমানে বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের জন্য দেশটির শ্রম উপমন্ত্রী সালিম আল-বুসাইদিকে অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যান উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ আহ্বানে ওমানের মন্ত্রীও ইতিবাচক সাড়া দিয়েছেন। পাশাপাশি ওমানে সাময়িকভাবে স্থগিত থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালুর জন্যও উপদেষ্টা ওমানের মন্ত্রীকে অনুরোধ করেন। সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে এ আহ্বান জানান আসিফ নজরুল। বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

ওমানের শ্রম উপমন্ত্রী জানান, বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদার কারণে তার দেশের জনগণের চাপ রয়েছে এবং তারা এর সমাধান খুঁজছেন। আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক, নার্সসহ বাংলাদেশি দক্ষ কর্মীরা যাতে নির্বিঘ্নে ওমানের শ্রমবাজারে প্রবেশ করতে পারে – সেজন্য ওমানের মন্ত্রীর সহযোগিতা চান। এছাড়াও নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে উভয়পক্ষ সম্মত হয়।

গত প্রায় দেড় বছর ধরে ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা সুবিধা বন্ধ রয়েছে। দূতাবাসের নানা কূটনৈতিক প্রচেষ্টার পরেও কাঙ্খিত ভিসা চালুর সুখবর আসছেনা। তাই আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রম উপমন্ত্রীর সাক্ষাত এবং আলোচনার খবরে নতুন কিছুর আশা দেখছেন কর্মীরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup