সর্বশেষ

ওমানে ঘন কুয়াশা, সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ওমানে ঘন কুয়াশা, সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যুProbashir city Popup 19 03

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহতের সংবাদ পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম জসিম আহমেদ ইমন। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলনা গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।

পরিবার সূত্রে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, জসিম জীবিকার তাগিদে দীর্ঘ প্রায় একযুগ ধরে প্রবাসে অবস্থান করছেন। তিনি সেখানে গাড়ি চালানোর কাজ করতেন।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওমানের সালালার একটি সড়কে প্রাইভেট কার চালানোর সময় কুয়াশার জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে রাস্তার পাশের স্থাপনায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

ওমানে ঘন কুয়াশা, সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ পৌঁছলে বেলনার গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়। পরিবারে তার স্ত্রী ও এক কন্যা সন্তান আছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03