সর্বশেষ

ওমানের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

ওমানের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাCity ads Investment (1)

ওমানের কয়েকটি অঞ্চলে পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন মাত্রায় বৃষ্টি হচ্ছে। এরমধ্যেই বৃহস্পতিবার গোটা দিন বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে উল্লেখ সতর্কতা জারি করা হয়েছে।

একইসাথে ঘণ্টায় ২৮ থেকে ৬৪ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সিভিল এভিয়েশন জানিয়েছে, কম দৃশ্যমানতায় রাস্তায় চলাচলের ঝুঁকিও বাড়বে।

আবহাওয়া অফিসের বরাতে ওমানের স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, দক্ষিণ ও উত্তর আল বাতিনাহ এবং মাস্কাটে ১৫ থেকে ৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার ভোর ৪ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পরিস্থিতি বেশি খারাপ থাকবে।

এছাড়া মুসান্দাম, আল শারকিয়্যাহ এবং আল দাখিলিয়ার কিছু অংশে ৫ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়। এর সাথে ঝোড়ো হাওয়া যুক্ত হয়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈরী আবহাওয়া চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ন্যাশনাল মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার। বিশেষ করে ওয়াদি এবং বন্যাপ্রবণ রাস্তায় চলাচলের সময় সবাইকে বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃষ্টিতে ওমানের কিছু কিছু এলাকায় তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মুকসিন, সুইক, মাজইউনাহ, থামরাইতসহ কয়েকটি এলাকার তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup