সর্বশেষ

ঈদে দেশে ফেরা অনিশ্চিত বহু কুয়েত প্রবাসীর

KUWAIT BD 768x402Probashir city Popup 19 03

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের আকাশপথ বন্ধ থাকায় আসন্ন ঈদুল ফিতরে দেশে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। আকাশপথে চলাচলে আকস্মিক নিষেধাজ্ঞা দেওয়ায় বাধ্য হয়ে বিকল্প হিসেবে স্থলপথে সৌদি আরব হয়ে দেশে ফেরার চেষ্টা করছেন তাঁরা। একই সঙ্গে ওমরাহ ভিসাধারীদের আগামী ৩ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশের বাধ্যবাধকতা থাকায় স্থলসীমান্তে যাত্রীদের প্রচণ্ড চাপ ও দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

জানা গেছে, কুয়েত সিটি থেকে সড়কপথে সৌদি আরবের সবচেয়ে কাছের বিমানবন্দর হাফর আল-বাতিনের কাইসুমাহতে পৌঁছাতে প্রবাসীদের প্রায় তিন ঘণ্টা সময় লাগছে। সীমান্ত পারাপারের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এই বিমানবন্দর ব্যবহার করে জেদ্দা, মদিনা বা রিয়াদ হয়ে তাঁরা দেশে ফিরছেন। তবে স্থলপথের এই দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রায় পদে পদে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশে ফিরতে চাওয়া এই প্রবাসীদের।

দীর্ঘ এই পথে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীরা। সীমান্তে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা এবং অপেক্ষার কারণে তাঁদের শারীরিক ও মানসিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একদিকে যুদ্ধ পরিস্থিতির আতঙ্ক, অন্যদিকে যেকোনো মূল্যে দেশে ফেরার তাগিদ—সব মিলিয়ে এক অবর্ণনীয় পরিস্থিতির মধ্য দিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

এমন সংকটময় পরিস্থিতিতে সমস্যা সমাধানে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রবাসীরা। তাঁরা চাইছেন, বাংলাদেশ সরকার ও কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যেন মানবিক দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয়। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের নিরাপদে দেশে ফেরাতে সৌদি আরবের আল-বাতিন বিমানবন্দর থেকে সরাসরি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন তাঁরা। এতে প্রবাসীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03