সর্বশেষ

ইরানের হামলায় কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

KmCity ads Investment (1)

সোমবার সকালে কুয়েতের আকাশে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, একটি মার্কিন যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি ভূপাতিত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে অন্তত একজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এখন পর্যন্ত এই চাঞ্চল্যকর খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সোমবার উপসাগরীয় এই দেশটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পরপরই এই ধোঁয়া নজরে আসে।

এর আগে গত রোববার গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলো এক জরুরি বৈঠকে মিলিত হয়। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে জোটটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে। জিসিসির অভিযোগ, ইরানের এই হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেসামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাগুলোও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। নিজেদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে জোটটি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নিজেদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা পিছপা হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup