নতুন বছরের শুরুতেই কুয়েতে অবৈধ প্রবাসী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বড় ধরনের ধরপাকড় শুরু হয়েছে। ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতেই বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার ৫০০ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) কুয়েতি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দেশজুড়ে পরিচালিত নিবিড় নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়।
আরও
নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, বহিষ্কৃত প্রবাসীদের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য:
আকামা ও শ্রম আইন লঙ্ঘন: বৈধভাবে বসবাসের অনুমতি (আকামা) না থাকা এবং স্পন্সরশিপের নিয়ম ভঙ্গ করা।
অপরাধমূলক কর্মকাণ্ড: মাদক সেবন, কারবার এবং অন্যান্য অসামাজিক কাজে লিপ্ত থাকা।
দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে জড়িত থাকা।
উল্লেখ্য, ২০২৫ সালেও প্রায় ৪০ হাজার অবৈধ প্রবাসীকে বহিষ্কার করেছিল কুয়েত সরকার। চলতি বছরেও সেই কঠোরতা অব্যাহত রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের প্রতিটি এলাকায় তল্লাশি চৌকি এবং অতর্কিত অভিযান আরও জোরদার করা হয়েছে।












