সর্বশেষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

Good news for bangladeshis living in kuwaitCity ads Investment (1)

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) কুয়েতের সালমিয়ার মিক্স ইয়াকি রেস্তোরাঁয় বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত (বিবিসি) এই সভার আয়োজন করে।

আলোচনায় জানানো হয়, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের অর্থায়নে এবং বাংলাদেশ শমরিতা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় এ হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। সভায় সভাপতিত্ব করেন বিবিসি কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম। এতে বাংলাদেশি ব্যবসায়ী নেতা, প্রকৌশলী, চিকিৎসক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সহসভাপতি মো. আকবর হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, “একতাই শক্তি, সবার সদিচ্ছা থাকলে কিছুই অসম্ভব নয়।” তিনি আলোচনার একটি রূপরেখা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে লুতফুর রহমান মুখাই আলী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বড় কাজ সফল করা সম্ভব। কুয়েতে বাংলাদেশিদের নিজস্ব একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য তিনি সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম বলেন, কিছু মানুষ উদ্যোগ নিলেও সবার সমর্থন থাকলে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। তিনি সবাইকে লিখিতভাবে সমর্থন জানানোর অনুরোধ করেন, যাতে হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রমকে সুসংহত করা যায়।

প্রসঙ্গত, কুয়েতে বর্তমানে তিন লাখেরও বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করছেন। এর আগে গত মাসে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুয়েত সফর করেন। সে দলে ছিলেন বাংলাদেশ শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ বি এম হারুন। তখন প্রবাসীরা তার কাছে কুয়েতে হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেছিলেন। সেই প্রেক্ষাপটেই এ আলোচনা সভা অনুষ্ঠিত হলো, যা প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup