সর্বশেষ

কুয়েতে জাদুবিদ্যার নামে প্রতারণা, বাংলাদেশিসহ মূলহোতা আটক

Fraud in the name of magic in kuwait, mastermind including bangladeshi arrestedProbashir city Popup 19 03

কুয়েতে জাদুবিদ্যার মাধ্যমে প্রতারণার অভিযোগে এক কুয়েতি নাগরিক ও তার বাংলাদেশি সহযোগীকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলমান অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষার অভিযানের অংশ হিসেবে আহমদী গভর্নরেটের সাধারণ অপরাধ তদন্ত বিভাগ মূলহোতা আবদুল্লাহ আলী হুসেন মুহাম্মদ আল-হাদ্দাদকে আটক করে।

তদন্ত সূত্রে জানা গেছে, আল-হাদ্দাদ দাবি করতেন যে তিনি নানা রোগ নিরাময়, বন্ধ্যাত্বের চিকিৎসা, দম্পতিদের পুনর্মিলন কিংবা মন্ত্র ভাঙার ক্ষমতা রাখেন। এসব অজুহাতে তিনি বহু মানুষকে অর্থের বিনিময়ে প্রতারণার ফাঁদে ফেলতেন। মাহবৌলা এলাকার একটি ভাড়া বাসায় পারিবারিক আবাসনের আড়ালে এ কার্যক্রম চালাতেন তিনি।

অভিযানে দেখা যায়, তিনি ভুয়া চিকিৎসা পরামর্শ দিতেন এবং ‘জিন তাড়ানো’ ও ‘মন্ত্র ভাঙার’ নামে প্রতারণা করতেন। এর পাশাপাশি বিভিন্ন ভুয়া চিকিৎসা পণ্যও বিক্রি করতেন। নিরাপত্তা বাহিনী সেখান থেকে প্রতারণায় ব্যবহৃত বেশ কিছু সামগ্রী জব্দ করে।

এ কাজে তার সহযোগী হিসেবে ছিলেন বাংলাদেশি চালক নূর আল-আমিন। তিনি মূলত ক্লায়েন্ট সংগ্রহ, পণ্য সরবরাহ এবং বিশেষ করে এশীয় সম্প্রদায়ের সদস্যদের টার্গেট করার দায়িত্ব পালন করতেন।

গ্রেফতারের পর দুজনকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জনশৃঙ্খলা বিঘ্নিত করা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। সমাজের নিরাপত্তা রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03