সর্বশেষ

পবিত্র ঈদুল আজহা কবে, যা জানাল আমিরাত

7Probashir city Popup 19 03

আসন্ন পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য তারিখ নির্ধারণ করে সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। এ উপলক্ষে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন। গত রোববার দেশটির মন্ত্রিসভার বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। ইসলামি বিধান অনুযায়ী, এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। আর এর ঠিক আগের দিন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে আরাফাতের ময়দানে অবস্থান করেন মুসল্লিরা। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ এবং পরদিন ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য এই তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ছুটির অনুমোদন দিয়েছে। ঘোষণা অনুযায়ী, ২৬ মে পবিত্র হজের দিন দেশটিতে ছুটি থাকবে। এরপর ২৭ থেকে ২৯ মে পর্যন্ত চলবে ঈদুল আজহার সরকারি ছুটি। যেহেতু দেশটিতে শনি ও রোববার নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকে, তাই ৩০ ও ৩১ মে এমনিতেই বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। ফলে সব মিলিয়ে হজ ও ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিন ছুটির আনন্দ উপভোগ করবেন আমিরাতের বাসিন্দারা। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামি ক্যালেন্ডার পুরোপুরি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03