সর্বশেষ

আরব আমিরাতে ড্রোন হামলা, ফুজাইরাহ শিল্পাঞ্চলে আগুন

Untitled 1Probashir city Popup 19 03

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে নতুন করে নিরাপত্তা উত্তেজনা তৈরি হয়েছে। আরব আমিরাতের ফুজাইরাহর একটি শিল্প এলাকায় ড্রোন হামলার পর আগুন লাগার খবর পাওয়া গেছে। একই সময়ে আবুধাবিতে একটি ক্ষেপণাস্ত্র পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ড্রোন ভূপাতিত করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর একটি শিল্প এলাকায় আগুন লেগেছে বলে জানিয়েছে আমিরাতের মিডিয়া অফিস। বিবৃতিতে বলা হয়, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আবুধাবির আল বাহিয়ান এলাকায় একটি বেসামরিক গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র পড়েছে বলে জানিয়েছে শহরটির মিডিয়া অফিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলা হয়, এ ঘটনায় ফিলিস্তিনি একজন নাগরিক আহত হয়েছেন।

অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় অঞ্চলের আকাশে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সরকারি মুখপাত্র বলেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ধ্বংস করেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আরও কোনও বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে যে শব্দ শোনা গেছে, তা আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ফল।

তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না— তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই ধরনের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিয়েছে দেশটির ন্যাশনাল এমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিও।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03