সর্বশেষ

ইরানের হামলায় আমিরাতে ১ বাংলাদেশি নিহত

C66dd882 2955 43fb 9f47 069844ac8e03City ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ আহমদ মারা গেছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন- আরব আমিরাতে ইরানের হামলার সময় মৃত্যু হয়েছে সালেহ আহমেদের। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে এ ঘটনা ঘটে।

আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় তিনজন নিহত হয়েছেন। যার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। বাকি দুজনের একজন নেপালি, আরেকজন পাকিস্তানি।

নিহত সালেহ আহমেদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার বাসিন্দা।

জানা গেছে, সালেহ আহমেদ ইফতার শেষে জরুরি খাদ্য পানীয় সরবরাহের কাজে বের হন। তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। পরে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। ১ মার্চ সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

তবে এখনো এ বিয়ে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করছেন। দেশে মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উর্পাজনকারী তিনি ছিলেন।

সালেহ আহমেদের চাচাতো ভাই মাহবুব আলম চৌধুরী বলেন, গতকাল সন্ধ্যার পরে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তার এই মৃত্যুতে পরিবার ও প্রবাসী মহলে গভীর শোক নেমে এসেছে। দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup