সর্বশেষ

অসহায় শিশুদের খাবারের জন্য ১১৬ কোটি টাকা দিলেন অজ্ঞাত ব্যক্তি

Image 268527City ads Investment (1)

বিশ্বব্যাপী ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দিতে এবং তাদের জীবন বাঁচাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হওয়া বিশেষ তহবিলে ৩৫ মিলিয়ন দিরহাম দান করেছেন এক অজ্ঞাত ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১৬ কোটি ২০ লাখ টাকার বেশি। পবিত্র রমজান মাস উপলক্ষে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের উদ্যোগে শুরু হওয়া ‘এজ অব লাইফ’ নামের এই মানবিক ক্যাম্পেইনে এই বিপুল অঙ্কের অর্থ জমা পড়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

‘মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস’–এর অধীনে পরিচালিত এই মহতী উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে অন্তত ৫০ লাখ শিশুকে চরম ক্ষুধার হাত থেকে রক্ষা করা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে মোট ১০০ কোটি (১ বিলিয়ন) দিরহাম তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুদান হিসেবে পাওয়া এই বিপুল অর্থ কোনো সাময়িক ত্রাণ হিসেবে নয়, বরং টেকসই বিভিন্ন কর্মসূচিতে বিনিয়োগ করা হবে, যাতে দীর্ঘমেয়াদে শিশুদের ক্ষুধা নিরসন করা সম্ভব হয়। শেখ মোহাম্মদের দীর্ঘদিনের মানবিক দৃষ্টিভঙ্গির আলোকেই মানবজীবন, বিশেষ করে শিশুদের সুরক্ষাকে এই উন্নয়ন প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), সেভ দ্য চিলড্রেন, চিলড্রেনস ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন এবং অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত ওই দাতার ৩৫ মিলিয়ন দিরহামের এই স্বতঃস্ফূর্ত অবদান সংযুক্ত আরব আমিরাতের উদারতা ও মানবিকতার সংস্কৃতিরই এক অনন্য দৃষ্টান্ত। এর মাধ্যমে বিশ্বের অবহেলিত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দুবাই নিয়েছে, তা আরও দৃঢ় হলো।০

রমজান মাসজুড়ে চলা এই কার্যক্রমে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে। এখন পর্যন্ত এই ক্যাম্পেইনে ঠিক কী পরিমাণ অর্থ সংগৃহীত হয়েছে, তার বিস্তারিত পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, এমন বড় অঙ্কের ব্যক্তিগত অনুদান লক্ষ্যমাত্রা অর্জনের পথকে অনেকটাই সহজ করে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup