সর্বশেষ

সংযুক্ত আরব আমিরাতে প্রতারণা, নারীর করুণ পরিণতি

Image 266761City ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতে ২৪ লাখ দিরহাম প্রতারণার মামলায় দুজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আপিল বিভাগ নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে এ দণ্ডাদেশ দেন। খবর খালিজ টাইমসের।

মামলার নথি অনুযায়ী জানা যায়, এক উপসাগরীয় নাগরিকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারী ও এক আরব পুরুষের বিরুদ্ধে মামলা হয়। প্রাথমিকভাবে নিম্ন আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবে তাদের খালাস দেন।তবে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জানায়, আসামিরা পরিকল্পিতভাবে ভুক্তভোগীর সঙ্গে প্রতারণা করেছেন এবং উপস্থাপিত প্রমাণে তা স্পষ্টভাবে প্রতীয়মান।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত নারী নিজেকে আমিরাতের একজন প্রভাবশালী ব্যক্তির আত্মীয় দাবি করেন। নিজের পারিবারিক নামের মিল দেখিয়ে তিনি ওই সম্পর্কের ইঙ্গিত দেন। পাশাপাশি তিনি দাবি করেন, তার শত শত বিলিয়ন দিরহামের বিনিয়োগ রয়েছে এবং তিনি প্রভাবশালী ও সুপরিচিত ব্যবসায়ী, যিনি লাভজনক আর্থিক সুযোগ করে দিতে সক্ষম। তার এসব কথায় বিশ্বাস করে ভুক্তভোগী ২৪ লাখ দিরহাম অভিযুক্ত দুজনের কাছে হস্তান্তর করেন।

আদালতের রায়ে বলা হয়, আসামিরা প্রতারণামূলক কৌশল অবলম্বন করে অর্থ আত্মসাৎ করেছেন; এ মর্মে উপস্থাপিত প্রমাণ যথেষ্ট। প্রতারণা ও অসৎ উদ্দেশ্যের উপাদান স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে। পরে আদালত সর্বসম্মত সিদ্ধান্তে আগের খালাসের রায় বাতিল করে দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup