সর্বশেষ

বিগ টিকিট আমিরাতে ৮৩ কোটি টাকা জিতলেন প্রবাসী

Indian wins Rs 83 crore in Big Ticket Abu DhabiProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্র–তে ২ কোটি ৫০ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি টাকা, জিতেছেন এক ভারতীয় নাগরিক রাজন পিভি। বুধবার রাতে অনুষ্ঠিত লাইভ ড্র–তে তাকে নভেম্বর মাসের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। বিজয়ী টিকিট নম্বর ছিল ২৮২৮২৪।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজন পিভি গত ১৫ বছর ধরে নিয়মিত বিগ টিকিট কিনে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সহকর্মীদের একটি দলের সঙ্গে তিনি জ্যাকপট জিতে জীবন বদলে যেতে পারে এমন এক পুরস্কার অর্জন করেছেন।

আয়োজকরা জানান, গ্র্যান্ড প্রাইজ ছাড়াও আরও দশজন অংশগ্রহণকারী ১ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। বিজয়ীদের তালিকায় বিভিন্ন দেশের প্রবাসীরা স্থান পেয়েছেন।

সান্ত্বনা পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—দুবাইতে বসবাসকারী ভারতীয় প্রবাসী মোহাম্মদ কাইমুল্লাহ শেখ মোহাম্মদ নাসির; রাস আল খাইমাহ প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মনসুর আজাদ ফজলুল করিম; আবুধাবির ফিলিপাইনি নাগরিক আন্তোনিও প্লাসাবাস; দুবাই–ভিত্তিক চীনা নাগরিক লিন ঝাও; আজমানের ভারতীয় প্রবাসী টিন্টো জেসমন; আবুধাবিতে বসবাসকারী বাংলাদেশি আমরু মিয়া আশিক মিয়া; আজমানের বাংলাদেশি মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ জাফর; দুবাইপ্রবাসী কানাডিয়ান ইয়াহিয়া আলমাসরি; দুবাইতে বসবাসকারী ভারতীয় সুনীল কুমার এবং রাকেশ কুমার কোডওয়ানি।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীতেও আরো বড় পুরস্কারের ঘোষণা থাকবে, এবং নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য এ ধরনের ড্র আকর্ষণীয় সুযোগ এনে দেবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03