সর্বশেষ

আমিরাতে হিজাবে দীপিকা, মসজিদে গিয়ে তোপের মুখে অভিনেত্রী

Deepika 20251008 173801688City ads Investment (1)

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও আলোচনায় এসেছেন, তবে এবার কোনো সিনেমা নয়, বরং বিতর্কের কারণে। সম্প্রতি আবুধাবি সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দীপিকাকে হিজাব পরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করতে দেখা যায় এবং রণবীরকে দেখা যায় ঘন দাড়ি রাখা ভিন্ন লুকে। এই দৃশ্য নিয়েই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও তর্ক-বিতর্ক।

1759921192 new project 2025 10 08t162701 855

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভিডিওটি আসলে আবুধাবি পর্যটন বিভাগের জন্য নির্মিত একটি প্রমোশনাল বিজ্ঞাপন। এর মাধ্যমে দু’জন অভিনেতা সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরেছেন। বিজ্ঞাপনের অংশ হিসেবে শেখ জায়েদ মসজিদে প্রবেশের সময় স্থানীয় রীতির প্রতি সম্মান জানিয়ে হিজাব পরেন দীপিকা।

তবে ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একদল ব্যবহারকারী দীপিকার হিজাব পরাকে “সনাতন ধর্মের অবমাননা” বলে দাবি করে সমালোচনায় মুখর হন। কেউ কেউ প্রশ্ন তোলেন তার ধর্মীয় অবস্থান নিয়েও। অনেকেই মন্তব্য করেন, “হিন্দু হয়ে হিজাব পরা সনাতন ধর্মের অপমান।” অন্যদিকে, দীপিকা ও রণবীরের ভক্তরা এসব সমালোচনার জবাব দিয়ে বলেন, “যখন বিদেশিরা আমাদের মন্দিরে যান, তখন তারাও শালীন পোশাক পরে প্রবেশ করেন। দীপিকা কেবল একই সাংস্কৃতিক সৌজন্য দেখিয়েছেন—এতে বিতর্কের কিছু নেই।”

এই বিতর্কের মাঝেই দম্পতির ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়েও চলছে আলোচনা। মেয়ে হওয়ার পর এটি ছিল তাদের প্রথম যৌথ প্রজেক্ট। তবে, রণবীর সিং গত দুই বছরে বড় কোনো হিট প্রজেক্ট পাননি, আর দীপিকাও সম্প্রতি একাধিক সিনেমা থেকে বাদ পড়েছেন বলে বলিউডে গুঞ্জন চলছে।

বিনোদনবিশেষজ্ঞদের মতে, এই বিতর্কটি যদিও সামাজিক মাধ্যমে কিছু সময় আলোচনার জন্ম দিয়েছে, তবুও দম্পতির পেশাদারিত্ব এবং সাংস্কৃতিক সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত হিসেবে অনেকে ভিডিওটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup