সর্বশেষ

১৫ স্ত্রী ও ১০০ অনুচর নিয়ে আমিরাতে সোয়াজিল্যান্ডের রাজা

1048 55City ads Investment (1)

আফ্রিকার ছোট রাজতান্ত্রিক দেশ এসওয়াতিনির (সাবেক সোয়াজিল্যান্ড) রাজা মসওয়াতি তৃতীয় আবারও আলোচনায় এসেছেন তার বিলাসবহুল জীবনযাপনের কারণে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজা তার ১৫ স্ত্রী, ৩০ সন্তান এবং শতাধিক অনুচরসহ আবুধাবি বিমানবন্দরে একটি ব্যক্তিগত জেট থেকে নামছেন।

ভিডিওতে রাজাকে ঐতিহ্যবাহী রাজপোশাকে দেখা যায়, আর তার পেছনে সারিবদ্ধভাবে রাজকীয় পোশাকে সাজানো নারী ও অনুচরেরা হাঁটছেন। বিশাল এই প্রতিনিধি দল বিমানবন্দরে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি করলে নিরাপত্তাকর্মীরা কিছু টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন।

Swaziland king in emirates with 15 wives and 100 retainers

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন—এক বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক রাজা বিলাসী জীবনে মগ্ন থাকলেও তার দেশের জনগণ চরম দারিদ্র্যের মধ্যে কেন দিন কাটাচ্ছে। এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লেখেন, “তিনি সোনালি বিমানে ভ্রমণ করেন, অথচ তার জনগণের ঘরে বিদ্যুৎও নেই।”

রাজা মসওয়াতি ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এবং তার আড়ম্বরপূর্ণ রাজকীয় জীবন বহুবার বিতর্কের জন্ম দিয়েছে। প্রতিবছর অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘রিড ড্যান্স’ উৎসবে তিনি নতুন স্ত্রী নির্বাচন করেন, যা আন্তর্জাতিক মহলে সমালোচিত হলেও দেশের রাজপরিবারে দীর্ঘদিনের প্রথা হিসেবে চলে আসছে।

Untitled design 2025 10 06t161320.907

অন্যদিকে, এসওয়াতিনির অর্থনীতি এখনো টালমাটাল অবস্থায়। দেশটির স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকারি হাসপাতালে ওষুধের সংকট, বিশ্ববিদ্যালয় ছাড়ার হার বাড়ছে, এবং বেকারত্ব ৩৩ শতাংশের ওপরে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—দেশটির প্রায় ৬০ শতাংশ নাগরিক এখনও দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup