সর্বশেষ

আমিরাত থেকে এক বছরে ফিরলো ৭২৪ প্রবাসীর লাশ

Bodies of 724 expatriates returned from uae in one yearProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে ২০২৪-২৫ অর্থবছরে ৭২৪ প্রবাসী বাংলাদেশী মারা গেছেন। এদের মধ্যে ৫৬৪ জন হৃদরোগে, ৪৮ জন সড়ক দুর্ঘটনায়, ১৯ জন কর্মস্থলে দুর্ঘটনায়, ৩২ জন আত্মহত্যা এবং ৬১ জন অন্যান্য কারণে মৃত্যুবরণ করেছেন। অধিকাংশ প্রবাসীর বয়স ৩০–৫০ বছরের মধ্যে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবী দূতাবাস ২৯০ জনের, আর দুবাই কন্স্যুলেট ৪৮০ জন প্রবাসীর মৃতদেহের সার্টিফিকেট ইস্যু করেছে। সর্বাধিক মৃত্যুর কারণ হৃদরোগ ও স্ট্রোক। বিশেষজ্ঞরা বলছেন, স্বদেশ-স্বজন থেকে বিচ্ছিন্ন থাকা, মানসিক চাপ, দীর্ঘ কাজের সময়, অনিয়মিত ঘুম এবং স্বাস্থ্য সচেতনতার অভাব প্রবাসীদের হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে।

অনেকে ঋণ করে বা জমি বিক্রি করে উন্নত জীবনের আশায় আমিরাতে এসেছেন। চাকরি না পাওয়া বা অবৈধভাবে থাকা প্রবাসীদের ওপর চাপ আরও বৃদ্ধি পায়। কঠোর শ্রমঘন পরিবেশ, তীব্র গরমে দীর্ঘ সময় কাজ, তেলের বেশি খাবার, পর্যাপ্ত ফলমূল ও সবজি না খাওয়া এবং ধূমপানের অভ্যাসও হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার মাধ্যমে প্রবাসী জীবনেও হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি দূতাবাস ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার পর্যাপ্ত জনবল ও সেবা ব্যবস্থা প্রবাসীদের জন্য জরুরি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03