সর্বশেষ

গিনেস রেকর্ডে ১০ কেজি স্বর্ণে তৈরি ‘দুবাই ড্রেস’

'dubai dress' made of 10 kg gold enters guinness world recordsCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত স্বর্ণ ও অলংকার প্রদর্শনীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক অনন্য পোশাক—‘দুবাই ড্রেস’। খাঁটি ২১ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি এ পোশাকের ওজন ১০ দশমিক ০৮ কেজি এবং বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১১ কোটি রুপি (৪৬ লাখ দিরহাম)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইতোমধ্যে একে বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সৌদি আরবভিত্তিক আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানি পোশাকটি তৈরি করেছে, যা বর্তমানে শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি এক্সপোতে প্রদর্শিত হচ্ছে। এতে চারটি মূল অলংকার যুক্ত করা হয়েছে—একটি সোনার মুকুট (৩৯৮ গ্রাম), নেকলেস (৮,৮১০ গ্রাম), কানের দুল (১৩৪ গ্রাম) এবং বিশেষ ‘হিয়ার’ অলংকার (৭৩৮ গ্রাম)।

রঙিন রত্নখচিত সূক্ষ্ম নকশা ও কারুকাজে সাজানো এই পোশাকটি শিল্পকর্মের মতো অনন্য। এতে আমিরাতি ঐতিহ্য ও কারুশিল্পের সমৃদ্ধি প্রতিফলিত হয়েছে। ডিজাইনারদের ভাষ্য অনুযায়ী, পোশাকটির নকশায় আরব আমিরাতের ইতিহাস ও সংস্কৃতিকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে।

আল রোমাইজান গোল্ডের আঞ্চলিক উপ-ব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি জানান, দুবাই ড্রেস শুধু সৃজনশীলতার প্রতীক নয়, বরং আমিরাতের উচ্চাকাঙ্ক্ষা ও বৈশ্বিক নেতৃত্বে পৌঁছানোর প্রতিফলন। একইসঙ্গে এটি দুবাইকে স্বর্ণ ও অলংকারপ্রেমীদের অন্যতম শীর্ষ গন্তব্যে পরিণত করেছে।

প্রদর্শনীতে আরও নজর কাড়ছে স্বর্ণে মোড়ানো বিশেষ এক সাইকেল, যার মূল্য দেড় কোটি দিরহাম। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে ৫০০-এর বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবং প্রায় ১ হাজার ৮০০ ডিজাইনার ও শিল্পপেশাজীবী অংশ নিয়েছেন। প্রদর্শনীতে ইতালি, ভারত, তুরস্ক, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, জাপান, চীন, সিঙ্গাপুর, হংকং ও মালয়েশিয়া থেকে আগত দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup