সর্বশেষ

আমিরাতে মাতাল অবস্থায় গাড়ি চালানোয় প্রবাসীকে জরিমানা ও লাইসেন্স স্থগিত

Expatriate fined, license suspended for drunk driving in dubaiProbashir city Popup 19 03

দুবাই আদালত মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর দায়ে এক প্রবাসী চালককে ১৫ হাজার দিরহাম জরিমানা করেছে। একইসঙ্গে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স।

ঘটনাটি ঘটে বুর দুবাই এলাকায়। আদালতের নথি অনুযায়ী, ৪২ বছর বয়সী এশীয় ওই ব্যক্তি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়ে প্রায় পাঁচ মিটার ল্যান্ডস্কেপিং ক্ষতিগ্রস্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ্যপানের সন্দেহে পরীক্ষা চালায়, যাতে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে।

দুবাই পাবলিক প্রসিকিউশন তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনে মাতাল অবস্থায় গাড়ি চালানো ও অন্যের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা। ঘটনাস্থলের প্রতিবেদন, পরিদর্শন নথি ও চিত্র আদালতে প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়।

বিচার চলাকালে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করেন। আদালত দুটি অপরাধকে পরস্পর-সম্পর্কিত বিবেচনা করে গুরুতর অভিযোগের ভিত্তিতে রায় দেয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03