ভাগ্য পরিবর্তনের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন এক মিসরীয় তরুণ। কিন্তু প্রবাস জীবনের স্বপ্নপূরণ তো দূরের কথা, আমিরাতে পৌঁছানোর দিনই মৃত্যু হলো তার।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর দুবাই পৌঁছান ওই তরুণ। নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশে আসার পর তিনি বিশ্রামের জন্য ঘুমাতে যান। কিন্তু সেই ঘুম থেকে আর জেগে ওঠেননি। এ খবর নিশ্চিত করেন মিসরের মিডিয়া ব্যক্তিত্ব ও ইনফ্লুয়েন্সার এল গোহারি।
এল গোহারি জানান, যে জায়গায় তরুণটির নতুন জীবন শুরু হওয়ার কথা ছিল, সেখানেই তার জীবনের সমাপ্তি ঘটে। পরিবার মরদেহ দেশে ফেরত পাঠানোর দায়িত্ব দিলে তিনি উদ্যোগ নেন। প্রায় পাঁচ দিনের প্রচেষ্টায় মরদেহ ফিরিয়ে আনা সম্ভব হয়।
আরও
এই সময় দুবাইয়ের মিসরীয় কনস্যুলেট নির্ধারিত সময়ের বাইরেও খোলা রাখা হয় কাগজপত্র সম্পন্ন করতে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত শেরিফ ইসা ও দুবাই পুলিশ এ প্রক্রিয়া দ্রুত শেষ করতে সহযোগিতা করেন। গোহারি বলেন, “কেউ বিশ্বাস করতে পারছিল না—যুবকটি মাত্রই এসেছে, অথচ এত দ্রুত চলে গেলো।












