সর্বশেষ

ব্রিটিশ দম্পতির ব্যাগ ফেরত, দুবাইয়ে সম্মাননা পেলেন বাংলাদেশি

British couple's bag returned, bangladeshi man honored in dubaiProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ কৃতিত্বপূর্ণ দায়িত্ববোধের জন্য একজন বাংলাদেশি প্রবাসীকে সম্মাননা দিয়েছে। তিনি হলেন ৩৬ বছর বয়সী আজিজুদ্দীন তালুকদার। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা আইউব আলী তালুকদারের ছেলে।

আজিজ ‘নায়েফ গোল্ড সুক’ নামের একটি স্বর্ণালংকারের বাজারে চাকরি করেন। চাকরির পাশাপাশি তিনি অতিরিক্ত সময়ে ভাড়ায় গাড়ি চালিয়ে জীবনধারণ করেন। পুলিশের বরাতে জানা যায়, সোমবার রাতে তিনি ওই বাজার থেকে এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে তুলে আতানা হোটেলে পৌঁছে দেন। পথে তারা একটি রেস্তোরাঁয় খাওয়া শেষে হোটেলে পৌঁছান।

দম্পতি তাদের হাতব্যাগ গাড়িতে ভুলে যান। ব্যাগটিতে ছিল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ সামগ্রী। পরদিন নায়েফ পুলিশ স্টেশনের মাধ্যমে আজিজকে ফোন করেন। আজিজ সেখানে গিয়ে কর্তব্যরত কর্মকর্তা মোহামেদ ইয়াকুবের উপস্থিতিতে ব্যাগটি মালিকদের ফিরিয়ে দেন।

ব্রিটিশ দম্পতি নগদ অর্থ দিতে চাইলে আজিজ তা গ্রহণ করেননি। তিনি জানান, এটি শুধু দায়িত্ববোধের কাজ, বিনিময়ে কিছু নেওয়ার প্রশ্নই আসে না। তার এই সততা ও দায়িত্বপরায়ণতার কারণে দুবাই পুলিশ তাকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করেছে।

আজিজ বলেন, “যাত্রীদের উদ্বিগ্ন অবস্থার কথা ভেবে আমি দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছাই। ব্যাগ ফেরত দেওয়া আমার দায়িত্ব, বিনিময়ে কিছু নেওয়ার প্রশ্নই আসে না।” ব্যাগ ফিরে পেয়ে ব্রিটিশ দম্পতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি না পেলে আমাদের নির্ধারিত লন্ডনগামী ফ্লাইট ধরা সম্ভব হতো না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03