সর্বশেষ

আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

Bangladeshi dies of heart attack in uaeCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ প্রদেশের দিব্বা এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কুলাউড়া সমিতি আমিরাতের সহ-সভাপতি রেজাউর রহমান রাজ্জাক (৪৮)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (৩১ আগস্ট) দিব্বার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাজ্জাক দীর্ঘ তিন দশক ধরে ফুজিরাহতে নিজস্ব ব্লিন্ডিং কন্ট্রাকশন, সুপারমার্কেট ও রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রবাসে থেকেও তিনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং কমিউনিটির মধ্যে সুনাম অর্জন করেছিলেন।

মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার-পরিজনসহ প্রবাসী কুলাউড়া সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া সমিতি আমিরাতের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ও প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠন তাকে একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে স্মরণ করে শোকবার্তা জানিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup