সর্বশেষ

দুবাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক, ৮ ঘণ্টায় ২৫ মিলিয়ন ডলারের হীরা উদ্ধার

Artificial intelligence surprises dubai, recovers $25 million worth of diamonds in 8 hoursCity ads Investment (1)

দুবাই পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মাত্র আট ঘণ্টার মধ্যে ২৫ মিলিয়ন ডলার মূল্যের একটি বিরল গোলাপি হীরা উদ্ধার করেছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াম’-এর বরাত দিয়ে আল আরাবিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ইউরোপ থেকে আসা এক ব্যবসায়ী হীরাটি দুবাইয়ে আনেন। পরে একটি অপরাধচক্র ধনী ক্রেতার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রলোভনে তাকে একটি বিলাসবহুল বাসায় ডেকে নেয়। সেখানে পৌঁছানোর পর চক্রের সদস্যরা কৌশলে হীরাটি ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী ব্যবসায়ী ঘটনাটি সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে, বিশেষায়িত দল তদন্ত শুরু করে। এসময় তারা অত্যাধুনিক এআই প্রযুক্তি কাজে লাগিয়ে মাত্র আট ঘণ্টার মধ্যে হীরাটি উদ্ধার করে এবং তিনজনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা এশিয়ার একটি দেশের নাগরিক হলেও তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

দুবাই মিডিয়া অফিস প্রকাশিত এক ভিডিওতে গ্রেপ্তারকৃতদের আংশিক মুখচ্ছবি ও সিসিটিভি ফুটেজ দেখানো হয়। পুলিশ বলছে, উন্নত প্রযুক্তি ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের আন্তর্জাতিক অপরাধ ঠেকানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, দুবাই বিশ্বজুড়ে হীরা বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। শহরটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup