সর্বশেষ

সংযুক্ত আরব আমিরাতে কৃত্রিম বৃষ্টির নতুন রেকর্ড

New record for artificial rain in the uaeWeb Popup (3)

সংযুক্ত আরব আমিরাত প্রাকৃতিক বৃষ্টির ঘাটতি পূরণে কৃত্রিম বৃষ্টি প্রযুক্তি বা ক্লাউড সিডিংয়ে জোর দিচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৮৫টি ক্লাউড সিডিং মিশন সম্পন্ন হয়েছে, যার মধ্যে জুলাই মাসেই ছিল ৩৯টি। সম্প্রতি দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, ধুলিঝড় ও কুয়াশা লক্ষ্য করা গেছে। আবুধাবি ও দুবাইতে তাপমাত্রাও কিছুটা কমেছে।

ক্লাউড সিডিং প্রক্রিয়ায় মেঘে হাইগ্রোস্কোপিক ফ্লেয়ার, ন্যানোম্যাটেরিয়াল ও বৈদ্যুতিক চার্জ ছড়িয়ে বৃষ্টিপাত ১০–২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। ইউএইতে এই কার্যক্রমে ১২ জন বিশেষ প্রশিক্ষিত পাইলট, চারটি নির্দিষ্ট বিমান, আধুনিক রাডার ও স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। কৃত্রিম বৃষ্টির প্রতিটি ফ্লাইট ঘণ্টায় ব্যয় হয় প্রায় ২৯,০০০ দিরহাম (প্রায় ৮,০০০ মার্কিন ডলার)।

গবেষণায় দেখা গেছে, এ প্রযুক্তির ফলে প্রতিবছর অতিরিক্ত ১৬৮ থেকে ৮৩৮ মিলিয়ন ঘনমিটার বৃষ্টিপাত হয়, যা পানির প্রাপ্যতা ৮৪ থেকে ৪১৯ মিলিয়ন ঘনমিটার পর্যন্ত বাড়ায়। ২০০৩ সালের পর থেকে বৃষ্টিপাতের গড় বৃদ্ধি দাঁড়িয়েছে ২৩ শতাংশ।

ইউএই রেইন এনহান্সমেন্ট প্রোগ্রামের পরিচালক আলিয়া আল মাজরুই বলেন, এই প্রযুক্তি শুধু ইউএই নয়, বরং পানি সংকটে থাকা অন্যান্য দেশের জন্যও সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup