সর্বশেষ

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহতProbashir city Popup 19 03

৯ বছর আগে ওমানে জীবন ও জীবিকার তাগিদে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ার তৌহিদুল ইসলাম (৩০)। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১ টায় ওমানে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

নিহত তৌহিদুল ইসলাম দক্ষিণ পরুয়াপাড়া গ্রামের জাগির আহমদের পুত্র। পরিবারের চার ভাই এক বোনের মধ্যে তৌহিদ সবার বড়। তার স্ত্রী ও এক শিশুপুত্র রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. রফিক বলেন, এক বছর আগে দেশে এসে আবার চলে গেছে। তৌহিদ সবার বড় হিসেবে পরিবারের দায়িত্ব তার উপর।

তৌহিদের মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছে। নিহত তৌহিদের মামা মনির উদ্দিন খান বলেন, ওমানের স্থানীয় সময় বেলা ১১ টার দিকে অফিসের কাজে একটি প্রাইভেট কারে করে মহোত নামক স্থানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সে ঘটনাস্থলে মারা যান। তৌহিদ ওমানে একটি বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করত। আমরা প্রবাসীরা তার লাশ দেশে পৌছানোর ব্যবস্থা করছি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03