সর্বশেষ

বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় ৬ জন নিহত, আহত ৮

বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় ৬ জন নিহত, আহত ৮City ads Investment (1)

লেবাননের মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাতে মধ্য বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি ৮ জন আহত হয়েছেন।

এতে ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে বলেও জানানো হয়।

হিজবুল্লাহ এবং ইসরায়েলি সৈন্যদের মধ্যে দক্ষিণ লেবাননে তীব্র যুদ্ধ চলমান রয়েছে। এ ঘটনায় ইসরায়েলের অন্তত আট সৈন্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল।

এদিকে, লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে,  ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ফলে ১ হাজার ৮৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ১৩৪ জন।

এছাড়াও দেশটি থেকে বাস্তুচ্যুতের সংখ্যা এক মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়ে গেছে। এদের মধ্যে এক লাখ ৫৫ হাজার ৬০০ জন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup