Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে নিখোঁজ বাংলাদেশি, সন্ধান চায় পরিবার

সৌদিতে নিখোঁজ বাংলাদেশি, সন্ধান চায় পরিবারProbashircityWebPopupUpdate

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে মাওলানা মো. সিরাজুল ইসলাম নামে এক ইমাম নিখোঁজ হয়েছেন।

রোববার সকালে মক্কা নগরীর আবদুল হামিদ সকার হোটেলের সামনে থেকে তিনি নিখোঁজ হন বলে তার ছেলে মো. ওয়াদুদ মিয়া জানিয়েছেন।

সিরাজুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার চরফরাদী দাখিল মাদরাসার সুপার হিসেবে অবসরে যান। এরপর দীর্ঘদিন ধরে তারাকান্দি বাজার ঈদগাহে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ছেলে মো.ওয়াদুদ মিয়া বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টায় পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন তার বাবা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে মোয়াল্লিম ফোন করে তাকে খুঁজে পাচ্ছেন না বলে জানান।

এরপর থেকেই পরিবার উদ্বিগ্ন। অনুরোধ জানিয়ে বলেন, মক্কা নগরীর কেউ তার বাবার সন্ধান পেলে যেন মোয়াল্লিমের নম্বর ০১৭১২৮৪৪৯০৭ এ যোগাযোগ করেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate