সর্বশেষ

হাজার হাজার ইসরায়েলি সেনা চাকরি ছেড়ে পালাচ্ছে

ইসরাইলি সেনা 2409151757Probashir city Popup 19 03

ফিলিস্তিনের গাজায় দীর্ঘসময় ধরে যুদ্ধ চলতে থাকায় এক হাজারেরও বেশি ইসরায়েলি সেনা চাকরি ছাড়ার আবেদন করেছে।

ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য ফাঁস করে জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদ-মর্যাদার অফিসার বা সেনা-কর্মকর্তা।

সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেওয়ার ভয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে।

সম্প্রতি ৮ হাজার ২০০ নম্বর ইউনিট নামে ইসরায়েলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন।

ইসরায়েলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন যে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা-ঘাটতি রয়েছে। এর ফলে ইসরায়েলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ১১ মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও অপরাধযজ্ঞ চালিয়েও গাজার প্রতিরোধ যোদ্ধাদের কাবু করতে পারেনি ইসরায়েল। বরং ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণে গাজায় পরাজয়ের মুখে রয়েছে ইসরায়েল। এ অবস্থায় এক হাজারেরও বেশি ইসরায়েলি সেনা এই যুদ্ধের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইস্তফা দেওয়ার আবেদন জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03