সর্বশেষ

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর আশায় প্রবাসীরা

মালেশিয়া শ্রমিকCity ads Investment (1)

বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আলাপকালে আনোয়র ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানান।

বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে আনোয়ার ইব্রাহিম নিজেই এ তথ্য প্রকাশ করেন।

তিনি লেখেন, প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য পুরানো বন্ধু প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি। তার সাথে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে।

ফোনালাপে আনোয়ার ইব্রাহিমকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের এই বন্ধুত্বের বিষয়টি জানার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। তারা এই এই সরকারের কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup