সর্বশেষ

পবিত্র ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

পবিত্র ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনাProbashir city Popup 19 03

সৌদির ভেতর ও বাইরে থেকে যারা ওমরাহ করতে আসবেন তাদের সঙ্গে বাধ্যতামূলক ছয়টি জিনিস রাখার নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয়। সৌদি বলেছে, নির্দেশনায় উল্লিখিত ছয়টি জিনিস থাকলে ওমরাহ পালন অনেকটাই সহজ হবে।

নির্দেশনায় উল্লিখিত ছয়টি জিনিস হলো— পরিচয়পত্র/ পাসপোর্ট, জরুরি যোগাযোগের ফোন নাম্বার, একটি মোবাইল চার্জার, দোয়া-দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ।

বছরের যেকোনো সময় যেকেউ ওমরাহ পালন করতে পারেন। ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র নগরী মক্কায় অবস্থিত কাবা শরীফ তাওয়াফের মাধ্যমে ওমরাহ করা হয়।

ওমরাহ পালন শেষে বেশিরভাগ মানুষই আরেক পবিত্র শহর মদিনায় যান। সেখানে তারা হজরত মোহাম্মদ (সা.) এর রওজা শরীফ দেখাসহ ইসলামের বিভিন্ন নিদর্শন প্রত্যক্ষ করেন।

হজ মৌসুম শেষে গত মাস থেকে আবারো শুরু হয় ওমরাহর সময়। হজের সময় কাউকে ওমরাহ করতে দেওয়া হয়। এ বছর প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেন। তবে এবারের হজে অব্যবস্থাপনা ও দাবদাহে এক হাজারের বেশি হাজির মৃত্যু হয়েছে।

এদিকে ওমরাহ পালন সহজ করে দিতে সৌদি আরব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ব্যক্তিগত, ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে ওমরাহ করার সুযোগ দিয়েছে দেশটি। এর ফলে শুধু ওমরাহ ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হয় না।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03