সর্বশেষ

সৌদি আরবে বিয়ের কয়েক ঘণ্টা আগে নববধূর মৃত্যু

সৌদি আরবে বিয়ের কয়েক ঘণ্টা আগে নববধূর মৃত্যুProbashir city Popup 19 03

সৌদি আরবে বিয়ের কয়েক ঘণ্টা আগে সড়ক দুর্ঘটনায় এক কনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় কনের বাবা-মা ও ভাই নিহত হয়েছেন। গত শনিবার আল-জাওফ শহরের কাছে তাবারজাল এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, নিহত ওই নববধূর নাম হামস আল সাহারি। যেখানে নিজের বিয়ে নিয়ে আনন্দে উল্লাসে মেতে থাকার কথা ছিল তার। সেখানে সড়কে পুরো পরিবারের সঙ্গে প্রাণ হারিয়ে কবরে শুয়ে আছেন তিনি।

বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে নববধূর মৃত্যুর খবরটি সৌদির সাধারণ মানুষের মনে ব্যাপক নাড়া দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সাবকও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এটির কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কনের এক আত্মীয় আহমেদ আয়েদ আল-মাজুদি বলেন, সাদিয়া গ্রামে গাড়িটি ফুটপাতে ধাক্কা লেগে উল্টে যায়। দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে নববধূ হামস আল সাহারি এবং তার বাবা বাসাম আলী আল-শারারি এবং মা আমানি আল-শারারি ঘটনাস্থলেই মারা যান এবং ভাই বাতালকে হাসপাতালে নেয়া হলে তিনিও মারা যান।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03