সর্বশেষ

সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসীর

সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসীরProbashir city Popup 19 03

সৌদি আরবে দুর্ঘটনার শিকার হয়ে চাঁদপুরের দুলাল মিজি নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (২৩ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টায় দেশটির দাম্মামের জুবাইল শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিজি (২৮) সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের হারুন মিজির ছেলে।

এদিকে প্রবাসে দুলালের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। দুলালের মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। আর কান্নায় ভেঙে পড়া বাবা হারুন মিজি বলেন, ‘অনেক কষ্ট আর দেনা করে দুলালকে ২ বছর আগে সৌদি আরবে পাঠিয়েছিলাম। এর মধ্যে কিছু টাকাও পাঠিয়েছিল। এতে পরিবারে স্বচ্ছলতা ফিরতে শুরু করেছিল। এর মধ্যেই আমার ছেলে দুলাল হারিয়ে গেলো।’

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী বলেন, ‘সৌদি আরবের জুবাইল শহরে নির্মাণ শ্রমিকের কাজ করতো দুলাল। রোববার বিকেলে সেখানে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চেয়ারম্যান আরও বলেন, ‘প্রবাসে মৃত্যুর ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে আনার অনুরোধ করেছি। একইসঙ্গে পরিবারটিকে মানবিক সহায়তাসহ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছি।’

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03