সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে চলতি বছর ১৩০১ হজযাত্রীর মৃত্যু

তীব্র তাপপ্রবাহে চলতি বছর ১৩০১ হজযাত্রীর মৃত্যুProbashir city Popup 19 03

চলতি বছর হজে গিয়ে তাপপ্রবাহ ও অসহনীয় গরমে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।। মারা যাওয়া এসব মানুষের বেশিরভাগই ছিলেন অননুমোদিত হজযাত্রী।

মূলত তীব্র তাপপ্রবাহের মধ্যেই এবারের হজ অনুষ্ঠিত হয়েছে এবং এ সময় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল।

সৌদির সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যারা মারা গেছে তাদের তিন-চতুর্থাংশের সেখানে থাকার আনুষ্ঠানিক কোনো অনুমতি ছিল না। সে কারণে তারা হজের পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি।

তীব্র গরমে অনেকেই তাঁবুতে আশ্রয় নিতে পারেননি এবং সরাসরি সূর্যের আলোর নিচেই অবস্থান করতে হয়েছে এবং দীর্ঘ সময় হাঁটতে হয়েছে।

যারা মারা গেছেন তাদের মধ্যে কয়েকজন বয়স্ক বা অনেকদিন ধরেই অসুস্থ এমন লোকজনও ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, তীব্র তাপপ্রবাহ যে কতটা বিপজ্জনক এবং কীভাবে হজযাত্রীরা নিরাপদ থাকতে পারেন সে সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

ফাহাদ আল-জালাজেল আরো বলেন, বিভিন্ন হাসপাতালে প্রায় পাঁচ লাখ হজযাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪০ হাজারের বেশি হজযাত্রীই অননুমোদিত। কেউ কেউ এখনো প্রচণ্ড তাপ প্রবাহের কারণে ক্লান্তি নিয়ে হাসপাতালেই অবস্থান করছেন।

তিনি বলেন, আল্লাহ নিহতদের প্রতি রহম করুন এবং তাদের ক্ষমা করুন। তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

হজের আনুষ্ঠানিক কার্যক্রমকে আরো নিরাপদ করার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করতে না পারায় বিশ্বজুড়েই বেশ সমালোচিত হচ্ছে সৌদি আরব।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের মৃত্যুর সংখ্যা সম্পর্কে আপডেট দিচ্ছে।

তবে সৌদি আরব রোববার পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেনি বা সরকারি কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03