সর্বশেষ

ই-ভিসা দেয়া শুরু করল সৌদি আরব

প্রশংসায় সৌদি আরবCity ads Investment (1)

পবিত্র হজ শেষে ওমরাহর জন্য ইলেকট্রনিক বা ই-ভিসা ইস্যু করা আবার শুরু করেছে সৌদি আরব। ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিক ভিসার জন্য আবেদন করা যাবে।

ওমরাহর জন্য মুসল্লিরা আগামী ১৯ জুলাই থেকে দেশটিতে যেতে পারবেন। বৃহস্পতিবার (২০ জুন) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে‌ গালফ নিউজ।

নুসুক প্লাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের মুসল্লিদের মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা আরও সহজতর করা হয়েছে।

এছাড়া এর মাধ্যমে মুসল্লিরা পছন্দ অনুযায়ী বাড়ি বা বাসস্থান বেছে নেওয়া, যোগাযোগ সেবার পাশাপাশি বিস্তৃত তথ্যের ভান্ডারেও প্রবেশ করতে পারেন।

এদিকে, বিশ্বের সব মানুষ পছন্দ অনুযায়ী সহজেই যেন প্যাকেজ বেছে নিতে পারেন এবং সাবলীলভাবে চলাচল করতে পারেন সেজন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে। অ্যাপটির মাধ্যমে মুসল্লিরা ২৪/৭ বিভিন্ন পরিষেবা পাবেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup