ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বাড়িতে আগুন লেগে তিন শিশু ও এক নারী মারা গেছেন।
রোববার সন্ধ্যায় ছয় তলার একটি ভবনে আগুনের সূত্রপাত হলে পাশের ভবনের ছাদে লাফিয়ে পড়ে তিন প্রাপ্তবয়স্ক যুবক প্রাণে বেঁচে যায়। এএফপি সোমবার এই খবর জানিয়েছে।
মালয়েশিয়ার গণমাধ্যম ‘স্টার’ ভিয়েতনামের স্থানীয় গণমাধ্যম ‘ভিয়েতনাম নিউজ অ্যাজেন্সি’র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভবনের চতুর্থ তলায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ভবনের বাকি তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটি হোয়াং মাই জেলার দিন কং হা সড়কে অবস্থিত। আগুন নিয়ন্ত্রণে আনতে ১০০ জনেরও বেশি উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট মোতায়েন করা হয়। আগুন নেভানোর পর পুলিশ ভবন থেকে ৫৩ বছর বয়সী নারী ও দুই থেকে ১১ বছর বয়সী তিন শিশুর লাশ উদ্ধার করে। ভবনটির নিচের তিন তলা দোকান এবং রঙ ও নির্মাণসামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহার হতো। ভবনের বাইরের অংশে অনেকগুলো বিজ্ঞাপনী বোর্ড বসানো হয়েছিল।
আরও
চীনের গণমাধ্যম শিনহুয়া পরিসংখ্যান বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, এই বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনামে এক হাজার ৯৮৯টি আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৬ জন নিহত ও ৩৭ জন আহত হয়।






![]gfd](https://probashtime.net/wp-content/uploads/2026/03/gfd.webp)




