সর্বশেষ

প্রবাসে একদিনে কুমিল্লার ৩ ব্যক্তির মৃত্যু

Ck 1717238307Probashir city Popup 19 03

সৌদি এবং ওমানে একই দিনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তিন প্রবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন অসুস্থ হয়ে এবং একজন সড়ক দুর্ঘটনায় মারা যান। মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন- সৌদি প্রবাসী আমির হোসেনের ছেলে মঈনুল ইসলাম, আব্দুস সালামের আল আমিন হোসেন এবং ওমান প্রবাসী মৃত আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান।

ওমান প্রবাসী মিজানুর শনিবার কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় পেছন থেকে একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ এসে সালালার সুলতান কাবুস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর মঈনুল ইসলাম চলতি বছরের জানুয়ারি মাসে সৌদিআরব যান। একটি কোম্পানিতে আইটি প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার দিবাগত রাতে কাজ শেষে বাসায় ফিরে হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে কিং ফয়সাল হাসপাতালে নিয়ে যায়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবাসী আল আমিনেরও একইভাবে মৃত্যু হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি জানান, এখনো প্রবাসীদের মৃত্যুর খবর পাইনি। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানগণ এ বিষয়ে বলতে পারবেন। আমি তাদের বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছি।

জানতে চাইলে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আমি প্রবাসীর মৃত্যুর বিষয়টি জেনেছি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে করবো।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03