সর্বশেষ

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

Dubai 69abef57bd3a9City ads Investment (1)

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামাসহ সার্বিক কার্যক্রম স্থগিত করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। উদ্ভূত এই যুদ্ধাবস্থায় যাত্রী, বিমানবন্দরের কর্মী ও উড়োজাহাজগুলোর ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের এক নতুন আপডেটে জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা শুরু করার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এই আগ্রাসনের কড়া জবাব দিতে তেহরানও ব্যাপক পাল্টা হামলা শুরু করে।

ইরান এখন কেবল ইসরায়েলেই নয়, বরং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আঞ্চলিক এই যুদ্ধ বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়ার সরাসরি প্রভাব হিসেবেই আকাশপথের নিরাপত্তায় দুবাই বিমানবন্দরকে এমন সাময়িক স্থগিতাদেশের পথে হাঁটতে হলো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup