সর্বশেষ

এবার উত্তেজনার মধ্যে মধ্যপাচ্যে এক বিমানবন্দর বন্ধ

This time, an airport in the Middle East is closed amid tensionsCity ads Investment (1)

চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে।

সংবাদে বলা হয়, বৃহস্পতিবার এডেন বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—সব ধরনের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। তবে কবে নাগাদ বিমান চলাচল পুনরায় শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। ফলে যাত্রী ও এভিয়েশন খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন দক্ষিণ ইয়েমেনভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এবং সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে টানাপোড়েন তীব্র আকার ধারণ করেছে। যদিও এসটিসি ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অংশ, তবুও তারা দক্ষিণ ইয়েমেনে পৃথক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সক্রিয় রয়েছে।

ডিসেম্বর মাসে এসটিসি সৌদি সীমান্তসংলগ্ন হাদরামাউত ও আল-মাহরা প্রদেশে সামরিক তৎপরতা বাড়ালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সৌদি আরব অভিযোগ করেছে, সংযুক্ত আরব আমিরাত এসটিসিকে অস্ত্র সহায়তা দিচ্ছে এবং ওই অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে উৎসাহিত করছে—যা সৌদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে সংযুক্ত আরব আমিরাত এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এডেন থেকে পরিচালিত ফ্লাইটের ক্ষেত্রে নতুন একটি শর্ত আরোপের কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট রুটে চলাচলকারী ফ্লাইটগুলোকে জেদ্দায় নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। যদিও একটি সৌদি সূত্র জানিয়েছে, এই বিধিনিষেধ সৌদি আরব আরোপ করেনি; বরং ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের নেতৃত্বাধীন সরকারই ইউএইগামী ফ্লাইটের ক্ষেত্রে এ শর্ত কার্যকর করেছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup