সর্বশেষ

কাতারে হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য সতর্কবার্তা : ইসরায়েল

Attack on qatar a warningProbashir city Popup 19 03

কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে বিমান হামলার পর ইসরায়েলের সংসদ নেসেটের স্পিকার আমির ওহানা বলেছেন, এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। মঙ্গলবার হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি এমন সতর্কবার্তা দেন।

ভিডিওর ক্যাপশনে ওহানা লিখেছেন, আজকের এই হামলা শুধু হামাসের জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের প্রতি একটি বার্তা। তবে এ হামলার সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সমালোচকদের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের বাইরেও আগ্রাসন চালাচ্ছে, যা দেশটিকে একটি বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করছে।

কাতারি কর্মকর্তারা জানিয়েছেন, দোহায় ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে হিমাম আল-হায়া এবং খালিলের দপ্তরের পরিচালক জিহাদ লাবাদ রয়েছেন। তবে হামাসের শীর্ষ নেতাদের কেউ নিহত হননি।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের দুটি সূত্র জানায়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক চলাকালে এ হামলা চালানো হয়। তবে শীর্ষ নেতারা সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

ইসরায়েলের একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, এই হামলার মূল লক্ষ্য ছিলেন খালিল আল-হায়া। তিনি হামাসের গাজার শীর্ষ নেতা হওয়ার পাশাপাশি সংগঠনের প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03