সর্বশেষ

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে জটিল অভিযান চালাল যোদ্ধারা

Fighters launch complex operation targeting israeli soldiersCity ads Investment (1)

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা জটিল এক অভিযান পরিচালনা করেছে। বুধবার (২০ আগস্ট) ভোরে চালানো এই হামলায় একাধিক সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

হামাসের বিবৃতিতে বলা হয়, নবনির্মিত সামরিক পোস্টে অতর্কিত হামলার সময় বাড়ির ভেতরে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে হালকা অস্ত্র ও গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে বলে দাবি তাদের। একই সঙ্গে একজন স্নাইপার ও একটি মারকাভা-৪ ট্যাংকের কমান্ডারকে গুলি করে আহত করা হয়।

তাদের দাবি, সেনাদের উদ্ধারে আরেকটি দল এগিয়ে এলে এক যোদ্ধা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এ হামলায়ও ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়। পুরো অভিযানে মর্টার ফায়ার, ট্যাংক বিধ্বংসী গোলা ও বিস্ফোরক ব্যবহার করা হয় এবং কয়েক ঘণ্টা সংঘর্ষের পর হামাস যোদ্ধারা নিরাপদে সরে যায়।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, অন্তত ১৮ জন হামাস যোদ্ধা সুড়ঙ্গপথ ব্যবহার করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একজন গুরুতর ও দুজন সামান্য আহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, তাদের পাল্টা অভিযানে অন্তত ১০ হামাস যোদ্ধা নিহত হয়েছে।

ইসরায়েলি সেনারা আরও জানিয়েছে, হামাসের যোদ্ধারা মেশিনগান ও রকেটচালিত গ্রেনেড (আরপিজি) ব্যবহার করে হামলা চালিয়েছে। যদিও হামাস কতজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup