সর্বশেষ

গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

Visa 16082025 01Probashir city Popup 19 03

গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৬ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, সীমিত সংখ্যক অস্থায়ী মেডিকেল ও মানবিক ভিসা ইস্যুর প্রক্রিয়া ‘সম্পূর্ণ ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা’ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়, পর্যালোচনা চলাকালীন সময়ে গাজার কোনো বাসিন্দাকে ভিজিটর ভিসা দেওয়া হবে না। তাদের দাবি, এ পদক্ষেপ ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভ্রমণ নথিধারীদের জন্য যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৩ হাজার ৮০০টির বেশি বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসা ইস্যু করেছে। এর মাধ্যমে অনেকে চিকিৎসা বা মানবিক প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যেতে পেরেছেন। শুধু গত মে মাসেই ৬৪০টি ভিসা ইস্যু করা হয়েছিল।

তবে হঠাৎ এই সিদ্ধান্তের কারণে গাজার অনেক বাসিন্দা জরুরি চিকিৎসা ও মানবিক প্রয়োজনে ভ্রমণের সুযোগ হারাবেন বলে ধারণা করা হচ্ছে। মানবিক সংস্থাগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের হিসাবে ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। পাল্টা হামলায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে রয়টার্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ সুদান ও ইসরায়েল গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03