সর্বশেষ

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

Missile attack on israel from yemenCity ads Investment (1)

ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজায় চলমান অভিযানের প্রতিক্রিয়ায় হুথি বিদ্রোহীরা নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি সেনারা টেলিগ্রাম বার্তায় জানান, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সময়মতো প্রতিহত করা হয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে ইসরায়েলের ওপর একাধিকবার আক্রমণ চালাচ্ছে।

এর আগে হুথি বিদ্রোহীরা হাইফা, নেগেভ, উম্মে আল-রাশরাশ এবং বেয়ারশেবা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালানোর দাবি করে। এসব হামলা সফল হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ ও অবরোধ চলতে থাকলে এ ধরনের হামলা অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং আগ্রাসনের সরাসরি জবাব।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup